ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের মৃত্যু শোক সহ্য করতে না পেরে বিলাপ করতে-করতে মারা গেলেন ঝান্টু মোল্লা (৫০) নামে এক ব্যক্তি।
রোববার রাত ৮টায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের পশ্চিমপাড়া মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার বেলা ১১টায় জানাজা শেষে ঝান্টুর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে।
এর আগে শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে ঝান্টুর মা রেজিয়া খাতুন (৭০) মারা যান।
স্থানীয় এলাকাবাসী দাবি করেছেন,
মায়ের মৃত্যুতে মাতম করছিলেন বড় ছেলে ঝান্টু মোল্লা। শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি। এতেই তার মৃত্যু হয়েছে।
এদিকে মা-ছেলের মৃত্যুতে ঝান্টু মোল্লার স্ত্রী হাজেরা ও দুই মেয়ে সুমাইয়া এবং সামিয়া অসুস্থ হয়ে পড়েছেন। তারা পারিবারিকভাবে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবীর, সোহাগ ভূঁইয়া ও আলম মোল্লা বলেন, ঝান্টু মোল্লা মা ভক্ত ছিলেন। শুক্রবার দিবাগত রাতে তার মায়ের মৃত্যুর পর সে লাশের পাশে বসে কাঁদছিলেন।
তার মাকে কবরস্থ করার পর শোক সইতে না পেরে বিলাপ করতে থাকেন তিনি।
রোববার রাত ৮টার দিকে বুকে ব্যথা ওঠে। কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সোমবার জোহরের নামাজের পর জানাজা শেষে ঝান্টু মোল্লার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে শনিবার একই কবরস্থানে তার মায়েরও দাফন করা হয়েছে।
আখাউড়ায় দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. রহিম মিয়া বলেন, মায়ের শোকে ছেলেরও মৃত্যু হয়েছে।
বিষয়টি খুবই মর্মান্তিক। শুনেছি তাদের শোকে পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে পড়েছেন।
আরও পড়ুন :
- নেপালে ফের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প
- প্রধানমন্ত্রী নরসিংদীতে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
- হজের বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রীকে চিঠি
- প্রধানমন্ত্রী নরসিংদীতে শুভাগমনে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি প্রস্তুতিমূলক সভা
- জীববৈচিত্র্য রক্ষায় খাগড়াছড়িতে ৫ দিনের আলোকচিত্র প্রদর্শনী
- রোববার থেকে মেট্রোরেলে যাওয়া যাবে মতিঝিল, শনিবার উদ্বোধন
- দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
- বাংলাদেশ কারও কাছে করুণা ভিক্ষা করে না: প্রধানমন্ত্রী
- গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু
- নিজে জানাজা পড়িয়ে ছেলেকে চিরবিদায় জানালেন তারিক জামিল
