তিন দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মক্কায় পবিত্র মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করেছেন।
আজ সোমবার (৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী প্রথমে তার ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে কা’বা শরীফের চারদিক ‘তাওয়াফ’ এবং ‘সাফা-মারওয়া’ সায়ী করেন।
পরে শেখ হাসিনা পবিত্র মসজিদে নামাজ আদায় করেন। এসময় তিনি বাংলাদেশ ও এর জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন,
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম,
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সফরসঙ্গী অন্যান্য সদস্যরাও ওমরাহ পালন করেন।
পরে প্রধানমন্ত্রীর পবিত্র মসজিদ মসজিদুল হারামে জামায়াতে ফজরের নামাজ আদায় করেন।
এর আগে প্রধানমন্ত্রীর বিমানযোগে মদিনা থেকে জেদ্দায় পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে মক্কায় যান।
আগামী বুধবার সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন :
- আখাউড়ায় মায়ের মৃত্যুর পর বিলাপ করতে করতে মারা গেলেন ছেলে
- নেপালে ফের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প
- প্রধানমন্ত্রী নরসিংদীতে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
- প্রধানমন্ত্রী নরসিংদীতে শুভাগমনে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি প্রস্তুতিমূলক সভা
- সিইসির সঙ্গে বৈঠক শেষে যা বললেন পিটার হাস
- অবরোধ-অগ্নিসন্ত্রাস করে একটাও যেন পার না পায়: প্রধানমন্ত্রী
- তালায় দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

Comments are closed.