উন্নত বিশ্বে খেলাধুলার ওপর অনেক গুরুত্বারোপ করা হয়-আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু

খেলোয়াড় বান্দব নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব  আমজাদ হোসেন বাচ্চু বলেন,খেলার মাধ্যমে মাদককে না বলতে হবে। দেশকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। “খেলাধুলা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কারণ উন্নত বিশ্বে খেলাধুলার ওপর অনেক গুরুত্বারোপ করা হয়। তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ইতিবাচকভাবে প্রতিযোগিতামূলক চেতনা তৈরিতে ভূমিকা রাখে। খেলাধুলার ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবনে অপরিহার্য। খেলাধুলা শুধুমাত্র স্বাস্থ্যের জন্য উপকারী নয়, খেলাধুলার ফলে মানুষের মধ্যে সৃজনশীলতারও বিকাশ ঘটে।” সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে। এ জন্য সকল শিক্ষার্থীকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা প্রয়োজন। যুবকদের খেলাধুলায় বেশি মনোনিবেশ করাতে হবে। কেবল মাত্র খেলাধুলা পারে মাদকমুক্ত সমাজ গড়তে।

হৃত গৌরব ফিরে পেতে পাড়ায় পাড়ায় ফুটবল খেলার আয়োজন খুবই জরুরি। এ খেলা থেকে যুবসমাজের অবক্ষয় রোধ হবে, যুবসমাজ সুন্দর জীবন ও গতি ফিরে পাবে।
খেলাধুলায় তরুণদের কে অসামাজিক কাজ থেকে বিরত রাখে, মনের আনন্দ সবচেয়ে বড় আনন্দ।
খেলা ধুলার মাধ্যমে তরুণরা আনন্দ পেয়ে থাকে। সমাজ কে মাদক মুক্ত রাখতে হলে সংস্কৃতিক চর্চার বিকল্প কিছু নেই। একজন বাজে মানুষ কে রাগ ও চাপ দিয়ে কখনো ভালো করা যায়না। ভালোবাসা দিয়ে মানুষ কে ভালো করা যায়। বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ করলে ভালোবাসা পাওয়া যায়। কাজেই আমরা যারা তরুণ আছি সমাজের সবাই কে সম্মান করবো ভালোবাসবো।

আজ বিকালে নরসিংদী ইউএমসি জুট মিলস মাঠে নাগরিয়াকান্দি আরিফ স্মৃতি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় ৩-১ গোলে আনাস ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে লিজেন্ডস স্কোয়াড চ্যাম্পিয়নশীপ অর্জন করেন। উক্ত খেলায় নরসিংদী পৌর কাউন্সিলর খাইরুল হক এর সভাপতিত্বে ও পৌরসভা ৮নং ওর্য়াড আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো: রাশেল মিয়ার পরিচালনায় নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু,গ্রাম বাংলার ঐহিত্যবাহি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় লিজেন্ডস স্কোয়াড চ্যাম্পিয়নশীপ অর্জন, আনাস ফ্রেন্ডস ক্লাব রানার্সআপ,সেরা খেলোয়াড় আকাশ, সেরা গোল রক্ষক মো: মাসুম মোল্লা, সেরা খেলোয়াড় হিসেবে তৌহিদুর রহমান খান সহ সবাই পুরস্কার লাভ করায় এবং খেলার আয়োজকগন ও হাজার হাজার দর্শক ভক্ত বৃন্দদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

এ সময় উপস্থিত (অব:)যুগ্ম সচিব মো: রাসু মোল্লা,জেলা যুবলীগের সি: যুগ্ম সম্পাদক মো: নাসির মোল্লা, জেলা যুবলীগ নেতা মো: মাসুদ মিয়া ,সমাজ সেবক অপু, , সমাজ সেবক সোহাগ মিয়া প্রমুখ।