কিশোরগঞ্জে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ

কিশোরগঞ্জে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) রাত ৮টার দিকে জেলার ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণির ভৈরবপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, তুচ্ছ ঘটনায় ভৈরবপুর এলাকায় দুপক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হয়।

Share this news as a Photo Card