কুমিল্লার দাউদকান্দিতে গাড়ি চাপায় স্বামী-স্ত্রী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় স্বামী ও স্ত্রী দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের পাশে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)। তারা ওই উপজেলার জিংলাতলী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম মহাসড়কের এক পাশে দিয়ে সকালে হাটছিলেন। এসময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ির তাদের ধাক্কা দিলে তারা দুইজনেই সড়কের পাশে ছিটকে পড়ে।

পরে প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের পড়ে থাকতে দেখে দ্রুত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতাল নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া, মহাসড়কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card