ঘুরে দাড়িয়েছে নকলার হাসপাতালের চিকিৎসা সেবা

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান বেড়েছে। নিয়মিত ওষুধ দেওয়া হচ্ছে রোগীদেরকে। আগের চেয়ে ভালো মানের চিকিৎসা সেবা মিলছে এখানে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা এর তদারকিতে পুরো হাসপাতালে বসানো হয়েছে সিসি ক্যামেরা। হাসপাতালের বাউন্ডারী দেয়ালসহ নিরাপত্তা কর্মীদের গার্ডরুম, ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে। গোলাম মোস্তফার নেতৃত্বে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পেয়েছে। গর্ভবর্তী মায়েদের চেকআপসহ নরমাল ডেলিভারী, মেজর ডেলিভারী, সরকারী খরচে করানো হচ্ছে।

 

Share this news as a Photo Card