চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯ জন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের এক জনের নাম বিকাশ (২৪)। তাৎক্ষণিকভাবে অন্যজনের পরিচয় জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্ণফুলী থানা পুলিশ।
প্রতক্ষদর্শীরা জানান, নিউমার্কেটমুখী ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, মোটরসাইকেল ও পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক ও বাইক আরোহীসহ ২ জন গাড়ি চাপা পড়ে। দুর্ঘটনায় আনুমানিক ১২ জন আহত হতে পারে বলে জানায় তারা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেছেন।’ তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: দেশে আরও ৮৬৬ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ২
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আগামী সপ্তাহে কমিশন গঠন: তথ্য উপদেষ্টা
৯ বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে দুই কোটি টাকার হিসাবে গরমিল
ফের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টায় বিএসএফ, রুখে দিল বিজিবি
