ছেলেকে হত্যা: প্রতিবন্ধী বাবার পাশে জেলা প্রশাসক

টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলছাত্রকে গলাকেটে হত্যার পর তার প্রতিবন্ধী বাবার পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

বুধবার (১০ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার (৯ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠানে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর গ্রামে জাহিদুল ইসলামের প্রতিবন্ধী বাবা সুজন তালুকদারের হাতে অটোভ্যানের চাবি তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন,

জাহিদুল নামে স্কুলছাত্রের বাবা প্রতিবন্ধী ও পরিবারটি দরিদ্র।

বাড়তি আয়ের আশায় অটোভ্যান নিয়ে বের হলে দুর্বৃত্তরা কাঁচি দিয়ে তার গলা কেটে হত্যার পর অটোভ্যানটি ছিনতাই করে নেয়।

এতে নিহতের পরিবারটি আরও ক্ষতিগ্রস্ত ও মানসিকভাবে ভেঙে পড়েন। তাই ওই অসহায় পরিবারকে একটি নতুন অটোভ্যান উপহার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিহত জাহিদুল ইসলাম (১৪) ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করতো।

অভাব-অনটনের সংসারে পড়াশোনার খরচ ও পরিবারকে আর্থিক সহযোগিতা করতে

প্রতিবন্ধী বাবার অটোভ্যান নিয়ে বাড়তি আয়-রোজগারের আশায় বের হয়েছিল জাহিদুল ইসলাম।

গত ১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর-গোপালপুর সড়কের ঘাটাইলের

পাঁচটিকড়ি দক্ষিণপাড়া এলাকায় একটি প্রাইমারি স্কুলের পাশে জাহিদুল ইসলামকে দুর্বৃত্তরা তার অটোভ্যান ছিনতাইয়ের পর গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

পরে তার চাচা শামছুল ইসলাম বাদী হয়ে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন :

এনএএন টিভি