নরসিংদীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কুরআনিয়া মেরাজুল উলুম বৌয়াকুড় এর ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ৫৪ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন গতকাল গভীর রাতে শেষ হয়েছে। নরসিংদী শহরের বৌয়াকুড় বালুর মাঠে অনুষ্ঠিত এ ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন তালিমী বোর্ড, বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা ফয়জুল্লাহ সন্দিপী, বিশেষ অতিথি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব আল্লামা মাহফুজুল হক। বয়ান করেন মাওলানা আবদুল বাসেত খান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা মোশারফ হোসেন ইসলামপুরী, মাওলানা মহসিনুল করিম বিন কাসেম। স্বাগত বক্তব্য রাখেন এ জামেয়ার সেক্রেটারী মুন্সী শওকত আলী। এ জামিয়ার আয় ব্যয় এর রিপোর্ট পেশ করেন জামিয়া কুরআনিয়া মেরাজুল উলুম বৌয়াকুড় এর মুহতামিম আল্লামা ইসমাঈল নুরপুরী। বয়ানের মাঝে ছাত্রদের পাড়গী পরান অতিথিগন।
বয়ানে বক্তাগন বলেন,ইসলামহীন জীবন অন্ধকার। ইসলাম ব্যতীত পরিবার, সমাজ সকল কিছুই অন্ধকার। পৃথিবীতে হানাহানি, খুন, রাহাজানী, নারী নির্যাতন চলছিল। ইসলাম আসার পর মহানবী (সা:) এর আগমনে এগুলো দূরীভূত হয়ে যায়। কাজেই ইসলাম ছাড়া আমরা কোন ক্ষেত্রেই শান্তি পাবোনা।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
