হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর নব-গঠিত নরসিংদী জেলা ও থানা কমিটির পরিচিত ও মতবিনিময় সভা গতকাল নরসিংদী দত্তপাড়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এ সংগঠনের নরসিংদী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকার। বক্তব্য রাখেন উপদেষ্টা নরসিংদী বাজার জামে মসজিদ এর খতীব মাওলানা আলী আহম্মদ হুসাইনী, ব্রাহ্মন্দী বায়তুল ফালা মসজিদ এর খতীব মুফতি শফিক কাসেমী, হাফেজ মাওলানা সফিকুল ইসলাম, ব্রাহ্মন্দী বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ালী উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর নরসিংদী জেলা শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন রসুলপুরী। এছাড়া নরসিংদী জেলার ৬ উপজেলার পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফেজগণ। এরই মধ্যে অনুষ্ঠানস্থল হাফেজদের মিলন মেলায় পরিনত হয়। বক্তৃতা শেষে নরসিংদী জেলাসহ মনোহরদী, বেলাব, শিবপুর, পলাশ, নরসিংদী সদর ও রায়পুরা এই ৬ উপজেলার কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
