ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ১

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ইব্রাহিম হোসেন ওরফে মিজান (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।

শুক্রবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন ওরফে মিজান উপজেলার হেলাই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান এলাকায় যশোর থেকে ছেড়ে আসা গরীবশাহ নামে শাপলা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের মধ্যে আটকা পড়ে অনেক যাত্রী।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ, যশোরসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পরে যশোর সদর হাসপাতালে বাসের সুপারভাইজার ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়।

ঝিনাইদহে বারবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুর আলম জানান, বাসটির চালক পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

 

Share this news as a Photo Card