বাংলাদশে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও
নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টুর একমাত্র সন্তান সিয়াম রহমান
এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক সদ্দিক ও সাধারণ সম্পাদক এইচ মিলন।
বৃহস্পতিবার সকালে শহরের ২নং বাবুরাইল এলাকায় ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টুর নিজ বাস ভবনে।
তার ছেলে নারায়ণগঞ্জ হাই স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র সিয়াম মৃত্যুবরন করে।

এক শোক বার্তায় জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সিনিয়র ফটো সাংবাদিক মতিউর সেন্টু ভাই এর
একমাত্র সন্তান সিয়াম ছাত্র জীবনের এই অকাল মৃত্যু মেনে নেয়ার মত না।
সিয়ামের মৃত্যুতে সকল সাংবাদিক পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সিয়ামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সম্পৃত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আরও পড়ুন:
- হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- স্বর্ণ নিলামে তুলবে বাংলাদেশ ব্যাংক
- চাঁদা দাবির অভিযোগে শাকিব খানের করা মামলার সমন জারি
- ২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিট ব্ল্যাক আউট
- কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্বের ২৫ বছর পূর্তি
- টাঙ্গাইলে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসন
- জামিন থাকলেও বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে
