টাঙ্গাইলের মধুপুরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের তিলের তাল এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শমশের মিয়া (৩৫) একই ইউনিয়নের হরিণধরা গ্রামের ফজলুল হকের ছেলে।
শোলাকুড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করে জানান,
‘সোমবার রাতে সমশেরসহ কয়েকজন বন্ধু মিলে মদ পান করতে যায়। মদ পান করে ফেরার পথে তাদের মধ্যে ঝগড়া হয়।
এরই জের ধরে শমশের আলীকে কুপিয়ে হত্যা করা হতে পারে ধারনা করছি।’
মধুপুর সার্কেল সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি গনমাধ্যমকে বলেন,
‘শোলাকুড়ি ইউনিয়নের তিলের তাল এলাকায় লাশটি আনারস বাগানে ফেলে রাখা হয়েছে। নিহতের মুখসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রাখা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের কাজ চলছে।’
আরও পড়ুন:
- মায়ের মৃতদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে গেলো দুই বোন
- বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ২২৫ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
- প্রাইভেট প্র্যাকটিস চালু হচ্ছে আরও ১০০ হাসপাতালে
- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি সম্পাদক পরিষদের
- তুর্কি টেকনোফেস্টে বিশ্ব রেকর্ড গড়েছে
- ৮টি দাবি নিয়ে এনডব্লিউইউসি’র মানববন্ধন
- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ; ব্যাংক কর্মকর্তা গ্রেফতার হয়েছে
- দেশের মর্যাদা বাড়াতেেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর
- এক বছরে সরিষার আবাদ বেড়েছে ২ লাখ হেক্টর জমিতে
- সালমান-শেহনাজ সম্পর্ক নিয়ে গুঞ্জন এবার
- কেন্দ্রে ঢুকতে না দেয়ায় ২ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
- বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছর
- দুই মাসের অপেক্ষা শেষে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
- সিপিডি কোম্পানিকে পুরোপুরি আওতায় আনার সুপারিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলের নতুন অধ্যাপক
- হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদনের সময় বেড়েছে
