ট্রলার ডুবির ঘটনা তুরান (৭) নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের টহল দল।
সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মা ও ইছামতি নদীর শাখা ডহরী তালতলা খালের সুবচনী এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশু তুরান (৭) সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিপুর গ্রামের আরিফ হোসেন এর ছেলে।
স্থানীয়রার জানান, ভোরে খালের পানিতে ভেসে উঠে মরদেহটি।
পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ওই শিশুর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় ৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
এদিকে বাল্কহেড মালিক ও চালকের বিরুদ্ধে মামলা করেছে স্বজন হারানো রুবেল নামের এক ব্যক্তি।
তিনি সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের বাসিন্দা
আরও পড়ুন :
- সাগর-রুনি হত্যাকাণ্ড; তদন্ত প্রতিবেদন দাখিলের শততম দিন আজ
- বিশ্বরেকর্ড গড়লো নিউইয়র্ক সিটির বাসিন্দারা,গাঁজা সেবনে
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৪৫
- রিজভীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত পাল্টালেন হিরো আলম!
- গাইবান্ধায় সাংবাদিক হামলায় দুর্বত্তেদের গ্রেফতার দাবিতে প্রতিবাদ সভা
- মেয়ে শিশুদের শিক্ষাদান নিষিদ্ধ করলো তালেবান সরকার
- চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত
- সিলেটে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- বগুড়ার শিবগঞ্জে আগুনে পুড়ে ঘুমন্ত গৃহবধূর মৃত্যু
- নরসিংদীতে রাজনৈতিক সংকট নিরসনে সুজন মানববন্ধন
- মদসহ গ্রেফতার করার কারণে শাবিপ্রবির দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার
- অজস্র শ্রদ্ধা আর অশ্রুসিক্ত জলে প্রয়াত পান্না কায়সারের শেষ বিদায়
