গাঁজা সেবনে বিশ্বরেকর্ড গড়লো নিউইয়র্ক সিটির বাসিন্দারা।
অবিশ্বাস্য হলেও এটা বাস্তব তথ্য।
আফ্রিকান আমেরিকান, স্প্যানিশ এবং বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের মধ্যে গাঁজাসেবনকারী বেশি বলেও জানা গেছে।
২০২৩ সালের ক্যানাবিস গ্লোবাল প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী,
বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউইয়র্ক সিটির অভিবাসীবহুল এলাকায় আগে আড়ালে-আবডালে গাঁজা সেবনের ঘটনা ঘটলেও
গত বছর তা আইনে পরিণত হওয়ায় জনবহুল স্থানেও অবাধে গাজা সেবন করা হচ্ছে।
টাইমস স্কয়ার, ইউনিয়ন স্কয়ার, জ্যাকসন হাইটস, হিলসাইড,
পার্কচেস্টারের মত ব্যস্ততম এলাকায় গাঁজার গন্ধে নিরীহ পথচারীদের বিব্রত হতে হয়।
বিড়ি-সিগারেটের মতো অবাধে তা বিক্রি এবং তরুণ-তরুণীরাও সেবন করছে।
আর এভাবেই বিশ্বের সকল সিটিকে ছাড়িয়ে গেছে নিউইয়র্ক সিটি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সিটিতে ৬২.৩ মেট্রিক টন গাঁজা বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, প্রতিগ্রাম গাঁজার দাম ১২.৫০ ডলার করে।
আরও উল্লেখ্য, ওয়াশিংটন স্টেটে প্রতি গ্রামের মূল্য অনেক বেশি-১৯.১০ ডলার।
গাঁজা উৎপাদন ও বিক্রির বৈধতা পাওয়ায় নিউইয়র্ক সিটিতে বেশ কটি স্টোর অবাধে তা বিক্রি করছে।
আরও পড়ুন :
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৪৫
- রিজভীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত পাল্টালেন হিরো আলম!
- গাইবান্ধায় সাংবাদিক হামলায় দুর্বত্তেদের গ্রেফতার দাবিতে প্রতিবাদ সভা
- মেয়ে শিশুদের শিক্ষাদান নিষিদ্ধ করলো তালেবান সরকার
- চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত
- সিলেটে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- বগুড়ার শিবগঞ্জে আগুনে পুড়ে ঘুমন্ত গৃহবধূর মৃত্যু
- নরসিংদীতে রাজনৈতিক সংকট নিরসনে সুজন মানববন্ধন
- মদসহ গ্রেফতার করার কারণে শাবিপ্রবির দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার
