চুয়াডাঙ্গায় মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নাজমা আক্তার (৩৫) নামের এক ব্র্যাক এনজিওকর্মী নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ব্র্যাক এনজিও কর্মী অনাদি চরণ বৈদ্য (৩২)।
বুধবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার সময় জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জিরোপয়েন্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা আক্তার আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের ক্রেডিট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
বুধবার বেলা সাড়ে ১২টার সময় আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের দুই ক্রেডিট কর্মকর্তা অফিসের কাজে মোটরসাইকেলযোগে সেনেরহুদা গ্রামে যাচ্ছিলেন।
এ সময় তারা সেনেরহুদা গ্রামের জিরোপয়েন্ট নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা অবৈধ মাটি ভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী নাজমা আক্তার ট্রাক্টরের নিচে চাপা পড়ে।
এ সময় ট্রাক্টরের চাকা মাথার উপর দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে, চালক অনাদি চরণ বৈদ্য গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান,
‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
আরও পড়ুন:
- কুমিল্লায় পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি খাদে; নিহত-১
- মস্তিষ্কের জটিল রোগ হতে পারে ভিটামিনের অভাবে
- কুমিল্লায় যুবলীগ নেতা খুনের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা
- বিদ্যুৎ-জ্বালানি খাতে ১৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন
- বাংলাদেশ নির্বাচনে মন্তব্য করতে অনিচ্ছুক বন্ধুপ্রতিম জাপান
- শরীরে যেসব প্রভাব পড়ে জোর করে ঘুম থেকে ওঠলে
- মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস, মুখ খুললেন জেলেনস্কি
- শরীরে যেসব প্রভাব পড়ে জোর করে ঘুম থেকে ওঠলে
- ঢাকার তাপপ্রবাহ কমাতে দুই লাখ গাছ লাগানোর উদ্যোগ
- আজকের রাশিফল
- উত্থান-পতনের পর ও অর্থবছরে বেড়েছে রেমিট্যান্স
- অভিনব ‘ডিভোর্স ফটোশুট’ করে ভাইরাল অভিনেত্রী
- যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার
- যোগাসনের ছবি পোস্ট করে হেনস্তার শিকার ঊষসী
- গাছের পাতা দিয়ে শরীর ঢেকে সমালোচিত ঋতাভরী
- এবার ত্বকের যত্নেও উপকারি গ্রিন টি!
- ভালো স্বামী হওয়ার চেষ্টা করব: সালমান মুক্তাদির
