গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে ঘোড়াঘাটে মিনি-ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম তিনমাথা মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, গাইবান্ধার হঠাৎপাড়া গ্রামের আফতাব মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩১) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গণকপাড়া গ্রামের মহির মন্ডলের ছেলে খালেদুল ইসলাম (৩২)।
স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার গ্রামীণ রাস্তা ঋষিঘাটের দিক থেকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে উঠা মাত্রই
দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি সাথে সাথেই দুমড়ে মুচড়ে যায়।
এসময় স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটকসহ চালক ও হেলপার আটক করা হয়েছে।
তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন :
- দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের বিকল্প নেই : সংস্কৃতি প্রতিমন্ত্রী
- গণমিছিলে যোগ দিতে গুলশানে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
- মুরগির তরকারিতে ইঁদুরের বাচ্চা: মুম্বাইয়
- টাঙ্গাইলে মালবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ১
- মিথ্যাচার করে জিয়ার অবদান মুছে ফেলা যাবে না : ফখরুল
- বিশ্বজুড়ে মানবিক সহায়তা কর্মী নিহত ৬২ জন
- ফতুল্লা ৬নং ওয়ার্ড আ:লীগের আয়োজনে বঙ্গবন্ধু ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন
- বিএনপি সরকার উন্নয়নের নামে দেশে শুধু জঙ্গি তৈরি করেছিলো, ধর্ম প্রতিমন্ত্রী

Comments are closed.