তথ্য প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা

নরসিংদী জেলা তথ্য অফিসের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তথ্য প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নরসিংদী জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তথ্য প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভায় নরসিংদী জেলা তথ্য অফিসার মো:
ওবাইদুল কবির মোল্লা এর সভাপতিত্বে, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম ইবনুল হাসান ইভেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিস সহকারী তথ্য অফিসার মো: সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার গৌতম চক্রবর্তী মিত্র,নরসিংদী জেলা শাখা সেক্টর কমার্ন্ডাস ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান, নরসিংদী প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি সাংবাদিক বশির আহম্মেদ মোল্লা, দৈনিক ইনকিলাব এর সাংবাদিক মো: জসিম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।