শেরপুর জেলার নকলা উপজেলার তিন বিদ্রোহী চেয়ারম্যান এখন দলীয় সকল কার্যক্রমে অংশ নিয়ে উজ্জল দৃষ্টান্ত দেখিয়ে চলেছেন। এরা হলেন কামরুজ্জামান গেন্দু ৯নং চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ, নূরে আলম তালুকদার ভূট্টো ৩নং উরফা ইউনিয়ন পরিষদ, আলহাজ মাজহারুল আনোয়ার মহব্বত ৫নং বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ। এসকল চেয়ারম্যান জনগনের সেবা দলীয় কার্যক্রম , মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণায় উন্নয়ন কাজের পরিক্রমা , সকল কিছু বাস্তবায়ন করছেন । মাননীয় প্রধান মন্ত্রীর জন্ম দিনে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন তারা । এদের মধ্যে কামরুজ্জামান গেন্দ একবার, আলহাজ মাজহারুল আনোয়ার মহব্বত তিনবার, নূরে আলম তালুকদার ভূট্টো দুইবার বিজয়ী হয়েছেন । সরজমিনে নিজ নিজ এলাকার ভোটার ও সাধারণ জনগণ জানিয়েছেন তাদেরকে জনসেবা করতে দেখা যায় । যেকারণে ইউনিয়ন বাসী তাদের কাছের মানুষ প্রাণের মানুষ , ভালোবাসার মানুষ হিসাবে নির্বাচিত করেছেন । অনেকেই বলেন সুখে দু:খে যাদের পাই সে আমাদের চেয়ারম্যান তিন ভাই । এ তিনজন চেয়ারম্যান আওয়ামীলীগের উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি ,ওয়ার্ড কমিটি গঠনের কাজে সব সময় শ্রম দিয়ে থাকেন । প্রত্যেকের পারিবারিক ইতিহাস রয়েছে ব্যাপক । কামরুজ্জামানের পিতা আনসার আলী ছিলেন যুদ্ধকালীন সংগ্রাম পরিষদের সদস্য ,নূরে আলম তালুকদার ভূট্টোর পিতা আলাউদ্দিন তালুকদার ছিলেন আজীবন কৃষকলীগের সভাপতি ও থানা আওয়ামীলীগের সহ সভাপতি । আলহাজ মাজহারুল আনোয়ার মহব্বত এর পিতা মৌলভী মোখলেছুর রহমান ছিলেন সমাজ হৈতিষী ব্যক্তি। নকলার রাজনৈতিক ইতিহাসে এই তিন চেয়ারম্যান এর পরিবারের রয়েছে আলাদা দৃষ্টান্ত ।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
