দেশের চারটি বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে, ৩৯ মিলিমিটার। এ সময়ে ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।
রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (২৩ মার্চ) সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। শুক্রবার (২৪ মার্চ) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।
আরও পড়ুন :
- পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে যা বললেন জাস্টিন ট্রুডো
- ‘মার্কিন রাষ্ট্রদূতকে বলে এসেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না’
- তৃতীয় ওয়ানডেতে ভারতকে হারিয়ে শীর্ষে পৌছালো অস্ট্রেলিয়া
- বলিউড অভিনেত্রী রানী মুখার্জির হারানোর গল্প বললেন নিজেই
- রমজানে আদালতের কার্যক্রমের সময়সূচি নির্ধারণ
- প্রধানমন্ত্রী: আমরা যা করছি সবই পরিকল্পিতভাবে

Comments are closed.