নকলায় আওয়ামীলীগের ত্রীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নকলা প্রতিনিধি, ইউসুফ আলী মন্ডল : বাংলাদেশ আওয়ামীলীগের নকলা উপজেলা শাখার ত্রীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শফিউল আলম নাদেল চৌধুরী, অসিম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় নেতা মারুফা আক্তার পপি, সংসদের হুইপ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, শ্রীর্বদী মেয়র লাল মাহমুদ, নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান মোখছেদুর রহমান লেবু, শেরপুর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, শ্রীর্বদী উপজেলা চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন । নকলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে সম্মেলনে আরোও বক্তব্য রাখেন নকলা উপজেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন, জেলা আওয়ামীলীগের চন্দন কুমার পাল।