নকলায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই
প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় আনসার ও
ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল
১১টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে
উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে
নালিতাবাড়ীর উপজেলা আনসার ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক
(টিআই) মো. জুবায়ের হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো.
বোরহান উদ্দিন। সমাবেশে প্রধান আলোচক ছিলেন জেলা
কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন।বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইসকান্দার
হাবিব, জেলা পরিষদ সদস্য মো. সানোয়ার হোসেন, উপজেলা
আনসার ভিডিপি কর্মকর্তা হরিদাসী রানী সাহা প্রমুখ।
সমাবেশ শেষে অতিথিদের মাঝে ক্রেস্ট ও আনসার ভিডিপি
সদস্যদের মাঝে বাইসাইকেলসহ অন্যান্য পুরুস্কার বিতরণ করা
হয়।