নকলার রাষ্টায়ত্ব দুটি ব্যাংকে বকেয়ার পরিমাণ ১৫১ কোটি টাকা

শেরপুরের নকলার কৃষি ব্যাংক শাখায় ১৯৮১ সাল থেকে বকেয়ার পারিমাণ দাড়িয়েছে ৪০ কোটি টাকা। সোনালী ব্যাংকে ১৯৮৭সাল থেকে বকেয়ার পরিমাণ দাড়িয়েছে ১১১ কোটি টাকা। বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড নকলা শাখার শাখা ব্যবস্থাপক শাহ মোঃ নাজমুল হুদা বলেন, ১১১ কোটি টাকার মধ্যে খেলাপী ঋণের পরিমাণ ১০ কোটি ৪৩ লাখ টাকা। সোনালী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশ মোতাবেক ১০ কোটি ৫০ লাখ টাকা চলতি মাসের ২২ ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে। তিনি আরো বলেন, আদায়ের গতিশিলতা বৃদ্ধি পেয়েছে। অপর দিকে খেলাপীর জন্য ৬০০ কৃষককে নোটিশ প্রদান করা হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক জামিল আহমেদের নির্দেশনায় ঋণ আদায় হচ্ছে। কৃষি ব্যাংক নোটিশ প্রদান করেছে ৭ হাজার কৃষকের নামে। তবে এখানে ভিন্নমত দেখা দিয়েছে। কৃষকগণ বলছেন তাদের উপর বাড়তি চাপ প্রয়োগ করা হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন আমাদের নিয়মানুযায়ী ৬বছরের বেশি বকেয়া থাকলে ঋণের দ্বিগুণ পরিমাণ শোধ করতে হবে। শাখা ব্যবস্থাপক মোঃ মোছাদ্দেক হোসেন, মাঠ অফিসার মোঃ শাকির মিয়া বলেন, কৃষকদের নোটিশ দিয়ে বকেয়া পরিশোধের তাগিদ দেওয়া হয়েছে। সেই হিসেবে প্রতিদিন কৃষকরা ব্যাংকে হাজির হয়ে ঋণ পরিশোধ করছেন।