শেরপুরের নকলা উপজেলার ১৯ জন শহিদ মুক্তিযোদ্ধার তালিকায় নাম থাকলেও ২জন
মুক্তিযোদ্ধার নাম তালিকায় নাই । অপর দুইজন শহিদ আনারুল হক , শহিদ সিরাজুল
ইসলাম মঞ্জু সরকার শহিদ তালিকায় থাকলেও তাদের পরিবার কোন ভাতাদি পাচ্ছেন না
। কোন কবরও এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি। নকলা উপজেলার ৩সহোদর ভাই শহিদ
হলেও ১৯ জন শহিদের তালিকায় নাম রয়েছে সিরাজুল ইসলাম মঞ্জু সরকার অপর ভাই
আবুল কাসেম ঝাডু সরকার , আবুল হাশেমের নাম তালিকায় নেই । এসকল পরিবার
গুলো স্বাধীনতার ৫০ বছর পার হলেও পাচ্ছেন না কোন ভাতার সুবিধা এবং তাদের
কবরস্থান ও চিন্তিত করা হয়নি । এলাকাবাসী সচেতন মহল ও তাদের দাবি অচিরেই
যেন তাদের ভাতা চালু করা হয়। এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার নরুল ইসলাম
হিরু , সাবেক কমান্ডার গোলাম রব্বানী , বর্তমান নকলা উপজেলা কমান্ডার আবুল
মনসুর ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছেন । তারা বলছেন শহিদ মুক্তিযোদ্ধার
ভাতা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট থেকে দেওয়া হয় ।আমরা এখান থেকে কোন কিছু
বলতে পারবো না । ভাতা না পেয়ে ও অন্যান্য সুবিধা না পেয়ে সমাজে নিজেদেরকে
ছোট করে ভাবছেন এসকল মুক্তিযোদ্ধা পরিবার। সরাসরি কথাবললেন শহিদ
মুক্তিযোদ্ধা আবুল কাসেম ঝাডু সরকারের স্ত্রী শেফালী সরকার । তথ্য ও ভিডিও চিত্র
নিয়ে রিপোর্ট করেছেন প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল ।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
