নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন জেলা
পর্যায়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের আন্তঃ কলেজ (উচ্চ মাধ্যমিক)
খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান গতকাল
বৃহস্পতিবার নরসিংদী সরকারি কলেজ মাঠে বেলা ১১টায় অনুষ্ঠিত
হয়। আন্তঃ কলেজ (উচ্চ মাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া পরিচালনা
কমিটি নরসিংদী জেলা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক
আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন একই কলেজের উপাধ্যক্ষ
প্রফেসর মোঃ সিরাজ উদ্দীন ভূঞা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয়
প্রধান প্রফেসর নীহাররঞ্জন ভৌমিক, নরসিংদী সরকারি কলেজ শিক্ষক
পরিষদ এর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান।
প্রথম পর্বের ফুটবল খেলায় অংশগ্রহণ করে নরসিংদী সরকারী কলেজ
বনাম শিবপুর শহীদ আসাদ সরকারী কলেজ।
দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করে রায়পুরা সরকারী কলেজ ও নরসিংদী
মডেল কলেজ।
প্রথম পর্বের খেলায় ট্রাইব্রেকারে নরসিংদী সরকারী কলেজ এবং
দ্বিতীয় পর্বে নরসিংদী মডেল কলেজ বিজয়ী হয়।