নরসিংদীর আনসার ক্যাম্পে কর্মরত দুই আনসার সদস্যকে রশি দিয়ে বেধে দুটি শটগান এবং ২০ রাউন্ড বুলেট ছিনতাই এর ঘটনা ঘটেছে। মঙ্গলবার(২৭ডিসেম্বর) ভোরে নরসিংদী সদর উপজেলার বড় বাজার এলাকা বণিক সমিতি আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। ক্যাম্প কর্তৃপক্ষ জানান, রাত আড়াইটার দিকে নরসিংদী বড় বাজার এলাকায় একসঙ্গে চারজন সদস্য আনসার ক্যাম্পের সামনে টহল দিচ্ছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে একটি সন্ত্রাসী দল ১০ থেকে ১২ জনের দেশীয় অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করেন। তারা দুই আনসার সদস্যকে রশি দিয়ে বেঁধে তাদের কাছে থাকা দুটি শটগান এবং ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে যায়। সাথে থাকা অন্য দুই আনসার সদস্য দৌড়ে কৌশলে রক্ষা পান। নরসিংদী জেলা আনসার কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, এ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে জানানো হয়েছে।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
