নরসিংদীর মাধবদী বাজারে গুটি ওইচতা আড়াই শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে

নরসিংদীর মাধবদী বাজারে প্রতি কেজি গুটি ওইচতা আড়াইশত টাকা দরে বিক্রি হচ্ছে। ওইচতা বিক্রেতা কৃষক গিয়াস উদ্দিন এ সংবাদদাতাকে জানিয়েছেন- তাঁর বাড়ী নরসিংদী সদর উপজেলার বালুসাইর গ্রামে।

তিনি তাঁর নিজের জমিতে এ গুটি ওইচতার (দেশী জাতের) চাষ করে থাকে প্রতিবছর। গুটি ওইচতা দেশী জাতের, এর জন্য ফলন কম হয়। এ বছরও তিনি ৩৫ শতাংশ জমিতে এ গুটি ওইচতার চাষ করেছেন।

বালুসাইরের গুটি ওইচতা নামে পরিচিত এ ছোট ছোট দানার মতো ওইচতা। এক কেজি ওইচতা আড়াই শত টাকা (২৫০টাকা) দরে বিক্রি করেছেন তা থেকে এক টাকা কমেও তিনি এ ওইচতা বিক্রি করেননা। ক্রেতারাও খুব বেশী দামাদামী করেননা।

আধা কেজি, এক কেজি, দুই কেজি করে কিনে নিয়ে যাচ্ছেন মাধবদী এলাকার অনেক মানুষই এ গুটি ওইচতার সাথে পরিচিত। বালুসাইর গ্রামের পিছন আলী পুত্র গিয়াস উদ্দিন সপ্তাহের প্রায় প্রতিদিনই নিজ জমি থেকে ওইচতা উঠিয়ে মাধবদী বাজারের মরিচ পট্টী মাথায় বসে বিক্রি করে থাকে।

মাধবদী এলাকার কেউ কেউ বলছেন এই ওইচতা দাম অন্যান্য ওইচতার চেয়ে একটু বেশী থাকে। এ সময়ে অন্য ওইচতা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১শত ৪০ টাকা থেকে ১শত ৬০ টাকা দরে। আবার অনেকে বলছে আমরা এ বছর গুটি ওইচতা খাইতে পারবো না। ধনী ও বড় বড় ব্যবসায়ীরাই খেতে পারবে।

মাধবদীর একজন প্রবীন সাংবাদিক এমদাদুল হক খোকন বলেছেন, এ গুটি ওইচতা এর চেয়ে বড় হয় না আমরা ছোট বয়সে শুনেছি এ ওইচতা পেটের অসুখের মহা ঔষধ এবং আমরা এই ওইচতা খেয়ে অন্য ওইচতার চেয়ে সুসাদু পেয়েছি। এছাড়া এই ওইচতা হাম ও বসন্ত রোগের ঔষধ আর ডায়াবেটিক রোগেরও ঔষধ।

বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

Share this news as a Photo Card