নরসিংদী জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এড. কাজী নাজমুল ইসলামকে হৃদয় উৎসারিত অভিনন্দন

নরসিংদী জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি এডঃ কাজী নাজমুল ইসলাম্#৩৯;কে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ এর পক্ষ হতে হৃদয় উৎসারিত অভিনন্দন জানানো হয়। আজ সকালে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ মিলনায়তনে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন অনুষ্ঠানে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ এর অধ্যক্ষ ও নকশিস এর সভাপতি ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, নরসিংদী সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ নির্বাহী কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মনজুর এলাহী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান,নরসিংদী জেলা স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি (নকশিস) এর সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, নরসিংদী জেলা ট্রাক মালিক সমিতি এর সভাপতি মোঃ আবদুল আজিজ প্রমুখ।

Share this news as a Photo Card