নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্থম্ভে পুস্পস্থবক অর্পণ

নরসিংদীতে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দিবসের শুরুতে নরসিংদী জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্থম্ভে পুস্পস্থবক অর্পণ শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকাল থেকে সারাদিন ব্যাপী নরসিংদী মোসলেহ উদ্দিন ভুইয়া ষ্টেডিয়াম সহ জেলার বিভিন্ন স্থানে মহান বিজয় দিবসের কর্মসুচিতে অংশগ্রহন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: মনিরুজ্জামান মনির, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা পরিষদ নির্বাহী প্রধান মোহাম্মদ শরীফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা মনোয়ার, নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান তুষার, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোধ মাজেদুল ইসলাম, জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী,নরসিংদী শহর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র আলহাজ¦ কামরুজ্জামান কামরুল, জেলা শিক্ষা প্রকৌশলী খন্দকার নাজমুল হোসেন,নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো: মনিরুজ্জামান মনির, নরসিংদী সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, জেলা পরিষদ সহকারী প্রকৌশলী নুরে ইলহাম, নরসিংদী আঞ্চলিক পাসর্পোট সহকারী পরিচালক একে এম আবু সাইদ, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী,সেক্টর কমান্ডার ফোরাম’৭১ এর নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান,নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়া, বাংলাদেশ আওয়ামীলীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও ওমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট ড.প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজী,বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ নরসিংদী জেলা শাখা সভাপতি ড.ফারহানা জেসমিন মুন ও সি: সহসভাপতি এ কে এম জহিরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, বিজয় দিবস বাঙালি জাতির মুক্তির মহান আলেখ্য। পরম গৌরবের ১৬ ডিসেম্বর তাই আজ একটি তারিখ নয়, একটি অধ্যায়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের আহবানে সাড়া দিয়ে সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা পৃথিবীর বুকে এঁকেছি আমাদের মানচিত্র, স্বপ্নের মানচিত্র। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়েই অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র-বাংলাদেশ।
আমাদের দায়িত্ব একাত্তরের চেতনাকে দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে একীভূত রেখে ঐতিহ্যের আপন আলোয় স্নাত রাখা। সর্বোপরি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ রক্ষায় হতে হবে যতœবান। আমাদের নিরন্তর প্রেরণার উৎস মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের চেতনা সমুন্নত রাখতে সচেষ্ট থাকবো, বিজয় দিবসে এই হোক অঙ্গীকার। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে সম্মক জ্ঞান অর্জনে সার্বিকভাবে ভূমিকা পালন করতে হবে। নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে যে, জাতিকে মেধাশূন্য করার জন্যই মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। শহীদ সেই বুদ্ধিজীবীদের জ্ঞানের আলো নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলেই নতুন প্রজন্মের মাধ্যমে আমরা সন্দুর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো।

 

Share this news as a Photo Card