নরসিংদী বিজ্ঞান কলেজ এবছরও জেলায় সেরা পরপর ৪ বার জেলায় প্রথম ও শতভাগ পাশের গৌরব ধরে রেখেছে

পরপর ৪ বার জেলায় প্রথম ও শতভাগ পাশের গৌরবসহ এবছরও জেলায় নরসিংদী বিজ্ঞান কলেজ প্রথম স্থান অর্জন করেছে। এ বছরসহ পর পর ৪ বার প্রথম স্থান অর্জন করেছে নরসিংদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী বিজ্ঞান কলেজ। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আঃ মোমেন জানিয়েছেন, নরসিংদী বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার পর থেকে আল্লাহর রহমতে ভাল ফলাফল করে আসছে। এবছরসহ পরপর ৪ বার নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করেছে আমাদের এ কলেজ। এবছর মোট পরীক্ষার্থী ছিল ৩০৭ জন, তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯৮ জন এবং শতভাগ পাশের গৌরব ধরে রেখেছে। এ সাফল্য অর্জন করায় কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের জানাই অভিনন্দন ও পরম করুনাময় আল্লাহতাআলার শুক্ররিয়া আদায় করছি।