নরসিংদী বেলাবতে স্বাধীনতা পুরস্কার ২০২২ প্রাপ্তকে সংবর্ধনা প্রদান

নরসিংদীর বেলাবতে স্বাধীনতা পুরস্কার ২০২২ প্রাপ্ত আগরতলা ষড়যন্ত্র মামলার ২৯তম আসামী বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট (অব).আব্দুল জলিলকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়ছে।

আজ শুক্রবার ১০ফেব্রুয়ারী বিকাল ৩ঘটিকায় নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে বেলাব নারায়ণপুর লাল সবুজ চেতনা সংসদ সভাপতি কাজী শামিম হাসান সভাপতিত্বে ও বেলাব নারায়ণপুর লাল সবুজ চেতনা সংসদ সাধারণ সম্পাদক মোঃনাজমুল হোসেন রস্তুম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এ্যাড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ন।

উক্ত সংবর্ধনাতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি,নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভর্নিং বডি:প্রধান উপদেষ্টা, লাল সবুজ চেতনা সংসদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ইন্জিনিয়ার মোঃখায়রুল বাকের।
আগরতলা মামলার গবেষক, দূর্যোগ ব্যবস্থাপনা ও জাতিগত অধিকার বিশেষজ্ঞ, শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডঃফাতিমা ইয়াসমিন।

 


এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ভৈরব পৌরসভা, সহ-সভাপতি কিশোরগঞ্জ জেলা আওয়ামী বীর মুক্তিযোদ্ধা এ্যাড.ফখরুল আলম আক্কাস, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান সমসের জামান ভূইয়া লিটন,বেলাব উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খাঁন ও সাধারণ সম্পাদক মোঃনজরুল ইসলাম, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাউছার কাজল,সল্লাবাদ ইউপি চেয়ারম্যান মোঃজাকির হোসেন স্বপন,নারায়ণপুর বাজার কল্যাণ সমিতির সভাপতি মোঃখায়রুল আহসান,নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় সাবেক ছাত্র সংসদ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

উক্ত সংবর্ধনায় ঢাকা থেকে আগত ঘাসফুল শিশু কিশোর সংগঠন ও স্থানীয় শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করায় লাল সবুজ চেতনা সংসদ প্রধান উপদেষ্টা প্রকৌশলী খায়রুল বাকেরসহ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই।