নারায়ণগঞ্জের ফতুল্লায় রহস্যজনক আগুনে ৮টি টিনের ঘর পুড়ে ছাই হয়েগেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
রোববার (১৪ মে) রাত ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ শিহাচর এলাকায় আলী আকবরের স্ত্রী রহিমা বেগমের ভাড়াটিয়া বাড়িতে এঘটনা ঘটে।
রহিমা বেগমের বোন ফাতেমা বেগম জানান, ৮টি টিনের তৈরি ঘরে গার্মেন্টস শ্রমিকরা ভাড়া থাকেন। রাত ৮টার সময় বিদ্যুৎ ও গ্যাস ছিল না।
ওই সময় হঠাৎ বাড়ির কোন একটি রুম থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে ৮টি রুম পুড়ে ছাই হয়ে যায়।
এরমধ্যে রুমে বসবাসরত সকলেই দূরে সরে যাওয়ায় কেউ আহত হয়নি। তবে কারো ঘরের কোন আসবাবপত্র বের করতে পারেনি।
তিনি আরও জানান, বাড়ির পাশে একটি রপ্তানিমুখী পোশাক কারখানা থেকে শ্রমিকরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন :
- পিরোজপুরে এনজিও কর্মীকে কুপিয়ে জখম করলো দুর্বৃত্ত
- ‘মা দিবসে’ মা হলেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী
- মিয়াভাই খ্যাত অভিনেতা ফারুক ইন্তেকাল করেছেন
- সেন্ট মার্টিনে মোখা’র আঘাতে ভেঙে গেছে দুর্বল স্থাপনা!
- জাহাঙ্গীরকে আলমকে দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ
- ‘মোখা’র তাণ্ডবে এখনো কাঁপছে সেন্টমার্টিনের ভবনগুলো
- চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০টি বসতঘর ভস্মীভূত
- মোখা’র মধ্যেই মহেশখালী-উখিয়ায় জন্ম নিলো ২ শিশু
- উপকূল অতিক্রম করতে শুরু করেছে ‘মোখা’র অগ্রভাগ
- নড়াইলে কৃষককে হত্যা; পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড
- আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে
- ‘ঘূর্ণিঝড় পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী’
