বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে। চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে।
অন্য বছরের তুলনায় এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভাল রয়েছে।
এছাড়া টিসিবির মাধ্যমে অস্বচ্ছল পরিবারকে তেল, চিনিসহ অন্য পণ্য দেওয়া হচ্ছে। সরকারিভাবে নিত্যপণ্যের যে দাম বেধে দেওয়া হয়েছে সেই দামেই বিক্রি হচ্ছে।
রংপুরে দুই দিনের সফরে শুক্রবার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রোজার প্রথমদিকে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার চাপ তৈরি হয়। বর্তমানে সেই চাপ কমে গেছে।
তাই ঢাকা শহরেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। বিশেষ করে পেঁয়াজের দাম কমে গেছে।
দেশের কৃষকদের পেঁয়াজে ন্যায্য মূল্য নিশ্চিত করতে আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভুটানের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা নিয়ে চুক্তি এবং ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা হয়েছে।
ভুটানের সড়ক ব্যবহার, তাদের দেশের পণ্য আমাদের দেশে আমদানি ও আমাদের পণ্য তাদের দেশে রপ্তানির আলোচনাও এগিয়েছে।
আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী হাইড্রোপাওয়ারের চুক্তি নিয়ে কথা বলেছেন।
আগামী মে মাসে সেই চুক্তি হওয়ার কথা রয়েছে। তারা বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে অনেক আগ্রহী।
ভুটানের রাজা বাংলাদেশ সফর করে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন:
- ৩০ মার্চ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আয়োজিত হয়েছে
- পূজা দিতে গিয়ে কুয়ায় পড়ে নিহত বেড়ে ৩৫
- বিসিএস ক্যাডারদের আবেদন আহ্বান অধ্যক্ষ পদে
- মানুষ সুখে আছে বলেই বঙ্গবন্ধুকন্যাকে বার বার ভোট দেয়: শিক্ষামন্ত্রী
- দেশে দ্বিগুণের বেশি নার্স প্রয়োজন :স্বাস্থ্যমন্ত্রী
- দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির আভাস
- ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে নৌপথে যান চলাচলে নতুন নির্দেশনা
- গরমে মুখে বরফ লাগানো অনেক উপকারিতা
- গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সব সংযোগ বিচ্ছিন্ন
- পররাষ্ট্রমন্ত্রী: গণতন্ত্রের জন্য আমাদের অন্যের কাছ থেকে সবক নিতে হবে না
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
- ১২ ঘণ্টা যানজটের পর ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
- বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১৪ জনের মৃত্যু
- স্থপতি ইমতিয়াজ হত্যাকাণ্ডে তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ গ্রেপ্তার ৩
- কয়েলের আগুনে পুড়লো গবাদি পশুসহ ঘর
- পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে: প্রধানমন্ত্রী
- সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করতে হবে: সালমা ইসলাম এমপি

Comments are closed.