১২ ঘণ্টা যানজটের পর ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ স্নান উৎসবকে ঘিরে ১২ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের পর মহাসড়কটি অবশেষে যানজট মুক্ত হয়েছে।

বুধবার বিকালে মহাসড়কের মদনপুরসহ বিভিন্ন স্থান ঘুরে যানজট মুক্ত দেখা গেছে। কোথাও কোথাও মহাসড়ক একেবারে ফাঁকা দেখা গেছে।

এর আগে লাঙ্গলবন্দ স্নানোৎসবকে ঘিরে বুধবার ভোর ৪ টার আগে থেকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর থেকে গজারিয়া পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট হয়।

কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহিম জানান, একসাথে লাখ লাখ মানুষের আগমনে যানবাহনের চাপ সামলাতে গিয়ে যানজট ছিল।

আমাদের ২০টি টিমের নিরলস ১২ ঘণ্টা প্রচেষ্টায় এখন মহাসড়ক ফাঁকা। আশা করছি আর যানজট পরিস্থিতি হবে না।

বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক আছে। মহাসড়কে এখনো হাইওয়ে পুলিশ মোতায়েন আছে।

উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নান উৎসব ঘিরে কয়েক লাখ পূণ্যার্থীর আগমনের কারণে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বাড়ে।

এতে ভোর ৫টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মদনপুরসহ কয়েকটি পয়েন্টে পূণ্যার্থীরা যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে এ যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রীদের বেশ দুর্ভোগের শিকার হতে হয়।

এখন যানচলাচল স্বাভাবিক হওয়ায় এই মহাসড়ক দিয়ে চলাচলরত যাত্রীদের মধ্যে স্বস্তি কাজ করছে। মহাসড়কের পাশাপাশি বিকল্প সড়কগুলোতেও নেই কোনো যানজট।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card