পাত্রে রাখা পানিতে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে গোসলখানায় পাত্রে রাখা পানিতে ডুবে দুই বছর বয়সী শিশু ওয়াসিফা আক্তারের মৃত্যু হয়েছে।

রোববার (২১ মে) দুপুরে উপজেলার নাটশাল গ্রামে এই ঘটনাটি ঘটে।

ওয়াসিফা আক্তার উপজেলা সদরের নাটশাল গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের মেয়ে।

নিহত ওয়াসিফর পরিবার সূত্রে জানা গেছে,

‘দুপুরে ওয়াসিফকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির এক পর্যায়ে গোসলখানার রাখা পানির বালটিতে ডুবে থাকা অবস্থায় ওয়াসিফকে দেখতে পা‌ওয়া যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিফকে মৃত ঘোষণা করেন।’

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন,

‘প্রাথমিকভাবে জানা গেছে, দুপুরে বাড়ির লোকজন গোসল করার জন্য গোসলখানায় একটি বড় পাত্রে পানি ভর্তি করে রাখেন।

পরিবারের অজান্তে বালতির ভিতরে মাথা ডুবে নি:শ্বাস বন্ধ হয়ে শিশুটি মারা গেছে।’

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,

‘ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো সাধারণ ডায়েরি বা অভিযোগ দায়ের করেননি।’

আরও পড়ুন :

এন এ এন টিভি

Share this news as a Photo Card