ফরিদপুরে সালথায় শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে বড়ু বেগম (৮১) নামের দগ্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
দগ্ধ হওয়ার একদিন পর শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বড়ু বেগম উপজেলার পুরুরা উত্তরপাড়া গ্রামের মৃত জলিল মোল্যার স্ত্রী।
নিহতের ছেলে আবুল খায়ের মোল্যা জানান, তার মা কয়েকদিন আগে পার্শ্ববর্তী নিধুপট্টি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান। বৃস্পতিবার সকালে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন।
এতে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টায় তার মৃত্যু হয়।
ভুক্তভোগী দুজন জানান, সেলিনা খাতুন চাকরির প্রলোভন দেখিয়ে কুমারখালী ও খোকসা উপজেলার অনেকের নিকট থেকেই টাকা নিয়েছেন। কিন্তু তাদের কারোরই চাকরি হয়নি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আমি উপজেলা পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি শুনেছি এবং আমি খুবই বিব্রত।
চাকরির বিষয়ে টাকা দেওয়া এবং নেওয়া দুটিই অপরাধ। এ বিষয়ে শিক্ষা দপ্তরের সচেতনতামূলক প্রচারণাও চালিয়েছি। তা সত্ত্বেও যারা টাকা দিয়েছেন তারা একান্ত ব্যক্তিগতভাবেই টাকা লেনদেন করেছেন।
আর এই লেনদেন সংক্রান্ত প্রমাণাদি থাকলে আদালতে মামলা অথবা অভিযোগ করুক। তবে আমি সেলিনা খাতুনকে বলেছি এসব ঝামেলা মিটিয়ে ফেলতে।
কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান কালের কণ্ঠকে বলেন, আমার জানামতে বেশ কয়েকজনের নিকট থেকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছে এটিও (সহকারী উপজেলা শিক্ষা অফিসার) সেলিনা খাতুন। তার যথাযথ শাস্তি হওয়া উচিত।
এ বিষয়ে অভিযুক্ত সহকারী উপজেলা শিক্ষাকর্মকর্তা সেলিনা খাতুনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি বেশি কারোর কাছে থেকে টাকা নিইনি।
মাত্র তিনজনের কাছে থেকে নিয়েছি। একটু সমস্যার কারণে এই মুহূর্তে কারো সাথে দেখা করছি না। তবে আগামী মাসের দুই তারিখের মধ্যেই তাদের টাকা ফেরত দিয়ে দিবো।
