গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক প্রাইভেটকার থেকে ১ মণ গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় কারটিও জব্দ করাসহ শামীম শেখ (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার শামীম শেখ টাঙ্গাইল জেলা সদরের চরপোলী গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।
রোববার (৯ জুলাই) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়,
‘শনিবার (৮ জুলাই) দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার গাইবান্ধা-বালাসীঘাট সড়কে অভিযান পরিচালনা করা হয়।’
‘এ সময় বালাসী ফেরিঘাট টার্মিনালের ২ নম্বর গেটের সামনে এক প্রাইভেটকার তল্লাশি করা হয়।’
‘এতে কারটিতে থাকা ৪০ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক কারবারি শামীম শেখকেও গ্রেফতার করা হয়।’
‘সেই সঙ্গে মাদক বহনের প্রাইভেটকার, মোবাইল ফোন জব্দ করা হছে।’
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান বলেন,
‘গ্রেফতার শামীম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন;
- বর্ষাকালে সতেজ থাকুক কোমল পায়ের ত্বক!
- অটো ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
- ধরলা নদীতে ভেলায় ভেসে আসলো যুবকের মরদেহ
- নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে “স্মার্ট কর্ণার” উদ্বোধন
- হজ শেষে দেশে ফিরলেন ২৯ হাজার হাজি
- স্ত্রীকে খুন করে ট্যাকো দিয়ে স্ত্রীর মগজ খেলেন নেশাগ্রস্ত স্বামী
- মধ্য রাশিয়ায় কারখানায় বিস্ফোরণে নিহত ৬
- দুই বাস ও ট্রাকের সংঘর্ষ, বাবা-ছেলে নিহত
- শৌচাগার থেকে গায়িকার নিথর দেহ উদ্ধার, নেপথ্যে কে?
- ‘ইতিহাস-২’ নিয়ে কাজী মারুফ ফিরছেন আবার!
- প্রধানমন্ত্রীর কথা রাখতে অবসর থেকে সড়ে আসলেন তামিম
