বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে পড়ে আব্দুল করিম (৫০) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ গ্রামে সকাল (২৯ এপ্রিল) ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ওই এলাকার স্থানীয় বাসীন্দা মো. আনোয়ারের পুকুর থেকে সকাল ১১টার দিকে করিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
করিম দুপ চাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম পোড়াদহ গ্রামের মৃত কাইম উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজাউদৌল্লা সুজা।
পুলিশের এ কর্মকর্তা জানান, ভিক্ষুক করিম মৃগী রোগী ছিলেন।
সকালে তিনি গুনাহার ইউনিয়নের তালুচ বাজারে ভিক্ষা শেষে আনোয়ারের পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পোনিতে পড়ে যান তিনি। একপর্যায়ে পানিতে ডুবে মারা যান তিনি।
এস আই সুজাউদৌল্লা সুজা আরও জানান, করিমের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়
- ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
- এসএসসির প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই
- ইটবোঝাই ট্রলির ওপর থেকে পড়ে তরুণের মৃত্যু
- ছাত্রী হল থেকে পালাতে মেয়েদের পোশাক পড়লো চোর!
- সুশৃঙ্খলভাবে এবারও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে : ঢাবি উপাচার্য
- নিহত শ্যালক-দুলাভাইয়ের লাশ ফেরত পেলো স্বজনরা
- চলন্ত বাইকে বান্ধবীকে কোলে বসিয়ে রোমান্স
- চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে রেকর্ডসংখ্যক সোনার বার বৈধ করে
- প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ রণজিৎ গুহ আর নেই
- টাঙ্গাইলে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে প্রেমিকা
- পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে তিন নারী আটক
- মস্কোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ক্রমান্বয়ে বেড়েছে
- ডিম খেলে হার্ট অ্যাটাকের আশঙ্কা কতটুকু
- সুদানে যুদ্ধবিরতি আরো ৭২ ঘণ্টা বাড়লেও সহিংসতা কমেছে না
- গোবিন্দগঞ্জে শ্মশান ঘাটে মিললো কিশোরীর মরদেহ
