বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নারায়ণগঞ্জ মহোদয়কে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করলো নারায়ণগঞ্জ জেলা পুলিশ

বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নারায়ণগঞ্জ জনাব মুন্সী মোঃ মশিয়ার রহমান মহোদয়কে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। অদ্য ১২ অক্টোবর, ২০২২ তারিখ দুপুরে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। এসময় বিজ্ঞ আদালতের অন্যান্য বিচারকগণ ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।