বিধবা এক মহিলার জায়গায় আদালতের নির্শেদ্দাজ্ঞা অমান্য করে জোর দখলের চেষ্টা

শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর গ্রামে ঘটনাটি
ঘটেছে । জানাগেছে, ঐ গ্রামের বিধবা মহিলা ফুলবাসরী পিতা মৃত হাসেন
আলী সে একই গ্রামের আব্দুর জব্বার এর নিকট থেকে সাবকাওলা দলিল মূলে ১১
শতাংশ জমি ক্রয় করে নেয়। মৌজা বাছুর আলগা , খতিয়ান ৯৩,দাগ নং ৯৭২ ,
শ্রেণি কান্দা , ১৬ শতকের কাতে ১১শতক জমি যাহার দলিল ও খারিজ খতিয়ান
ফুলবাসরী মালিক। ৪লাখ ৬০ হাজার টাকা মূল্য ধরে গত ২১ নভেম্বর ২০১৯ সালে নকলা
সাব রেজিষ্টার কার্যালয় থেকে দলিল করা হয় । ফুলবাসরীর সাবকাওলা জমি বিবাদী
শাহাজালাল উরফে শাহা (৩০) পিত মৃত মন্নাছ আলী ,মনোয়ারা স্বামী মৃত মন্নাছ
আলী গংরা ফুলবাসরীর দখলিয় জমিতে জোর পূর্বক প্রবেশ করার পায়তারা করছে ।
একই সাথে এলাকার প্রভাবশালীদের নিয়ে ফুলবাসরীকে প্রাণে মেরে ফেলার হুমকি
দিয়ে যাচ্ছে । ৩২০/২০২২ ফুলবাসরীর মা বেগম ১৪৪ ধারায় শেরপুর মামলা দায়ের
করেন। সেই মামলায় তদন্তকারী কর্মকর্তা নকলা সহকারী কমিশনার ভূমি শিহাবুল
আরিফ তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন যে, ১ম পক্ষ ফুলবাসরী খতিয়ান ৯৩, দাগ নং
৯৭২ এর কাতে ১১ শতক জমির প্রকৃত মালিক এবং দখলে রয়েছে । ফুলবাসরী
১০/১০/২০২২ তারিখে আরেকটি আবেদনে জেলা ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেইট
আদালতে বিবাদি শাহাজালাল শাহা মনোয়ারা গংরা অঙ্গিকারনামা করে যে, ঐ
জমিতে আর প্রবেশ করবে না । তার সত্যেও ১১ জানুয়ারী ২০২৩ সালে তারা জোর
চালায় জমিতে । আদালতের নির্শেদাজ্ঞা অমান্য করিয়া ফুলবাসরীকে প্রাণ নাশের ভয়
ভীতি দেখিয়ে ১১ শতক জমিতে বিবাদিরা প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
বিষয়টি নিয়ে বিধবা ফুলবাসরী আইনশৃংখলা প্রয়োগকারী বাহিনী
,জনপ্রতিনিধি আইন আদালতের কর্মকর্তা ও সচেতন মহলের দৃষ্টি আকর্ষন
করেছেন ।

Share this news as a Photo Card