মুন্সিগঞ্জে অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৩

মুন্সিগঞ্জ সদরে পুলিশের অভিযানে শতরাউন্ড গুলি, পাইপগান ও বোমা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শহরের মানিকপুর এলাকার একটি বহুতল বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আব্দুল হালিম মীর (৬০), শফিকুল মীর (৩৮) ও সোহেল মীর (৩০)। তাদের সবার বাড়ি সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামে।

নাশকতা তৈরির পরিকল্পনায় চক্রটি এসব অস্ত্র মজুদ করছিল বলে জানিয়েছে পুলিশ। জব্দকৃত সরঞ্জমের মধ্যে রয়েছে ১টি পাইপগান, ১শ রাউন্ড গুলি, বোমা তৈরির সরঞ্জাম, দেশি-বিদেশি মুদ্রা, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেটসহ দেশীয় বিভিন্ন অস্ত্র।

এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ফিরোজ কবির জানান, অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card