যশোরে ট্রেন দুর্ঘটনা, চলছে তেলের হরিলুট

যশোরে তেলবাহী ট্রেনের বিটিপি ওয়াগন ও গার্ড ব্রেক উল্টে দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া বানিয়াগাতি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার পর ভোর সাড়ে ৪টা থেকে  খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজ শেষে দীর্ঘ ছয় ঘন্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ট্রেনটি দুর্ঘটনায় পড়ার পর চলছে তেলের হরিলুট।

যশোরে সিঙ্গিয়া রেলওয়ের স্টেশন মাস্টার কেএম রিয়াদ হাছান জানান,

তেলবাহি (কেএন-৫ আপ) ট্রেনটি খুলনা থেকে ছেড়ে নাটোর যাচ্ছিল।

সিঙ্গিয়া রেলস্টেশনের সামনে বানিয়াগাতি রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনটির পেছনের অংশের

একটি ডিজেল ভর্তি ওয়াগন উল্টে পাশে খাদে পড়ে যায়। এরপর শুরু হয় তেল লুটের মহাউৎসব।

 গ্রামবাসী যে যেভাবে পেরেছে এই তেল লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান,

এ ঘটনা কেউ হতাহত হয়নি, তবে ওয়াগনে থাকা ৩৫ হাজার লিটার ডিজেল খাদে পড়ে যায়। পরে এলাকাবাসীরা ওই তেল পানি থেকে আলাদা করে তুলে নিয়ে যায়।

স্থানীয় এক এলাকাবাসী আফজাল হোসেন বলেন,

ভোরে নামজের পর পর রেল দুর্ঘটনার খবর শুনতে পাই। ঘটনাস্থলে এসে দেখি ট্রেন উল্টে ডিজেল তেল খাদে পড়ে গেছে।

মনিরুল ইসলাম নামে আরেক বাসিন্দা বলেন,

ডিজেল তেল পানিতে পড়ে গেছে, আমরা বালতি ড্রামে করে তুলে নিয়ে যাচ্ছি। কেউ বিক্রি করবে আবার কেউ জ্বালানী হিসেবে ব্যবহার করবে।

আরও পড়ুন :

এনএএন টিভি