যাত্রাবাড়ীর শনির আখড়ায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম মো. ইমরান হোসেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টার সময় বাসার ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সোয়া ২টায় মৃত্যু ঘোষণা করেন।
নিহতের ভাই মইন উদ্দিন জানান, আমার ভাই একজন লেগুনার ড্রাইভার। আমি মা এবং ছোট ভাইকে নিয়ে একসঙ্গে থাকি। রাতে খাওয়া-দাওয়া শেষে এসে রুমে ঢুকে দেখি সে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
