নরসিংদীর রায়পুরায় দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ঐতিহ্যবাহী হাইস্কুল ও কলেজ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি নরসিংদী ৫ আসনে নৌকা মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়য়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ ।
দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজল ভূঁইয়ার শুভেচ্ছান্তে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সামালগীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় ও কলেজের শিক্ষক,শিক্ষিকা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
