নরসিংদীর রায়পুরায় উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব এর বিরুদ্ধে ইউপি সদস্য সহ একটি মহল ষড়যন্ত্রমুলক ও পরিকল্পিত ভাবে হয়রানী করার জন্য লিখিতভাবে অনাস্থা প্রদান করেন।
এরই প্রতিবাদে ইউপি চেয়ারম্যান সহ এলাকাবাসীর সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
আজ সকালে নরসিংদীর রায়পুরায় অনুষ্ঠিত উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব লিখিত বক্তব্যে বলেন,
‘আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে অত্র ইউনিয়ন পরিষদের কয়েক জন সদস্য এবং এলাকার একটি স্বার্থনিশি মহল বিভিন্ন ধরনের অনিয়ম,
দূর্নীতির সহ মনগড়ামত অন্যায়ভাবে দাবী করে আসছে, বিভিন্ন সময় তাদের অন্যায় দাবী দাওয়া আমি প্রত্যাখ্যান করায়
তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে ষড়যন্তমুলক ভাবে হয়রানী করার জন্য আমার বিরোদ্ধে লিখিত অনাস্থা দেন।’
‘তারা উদ্দেশ্য প্রনোদিত হয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ পরিবেশন করেন।’
‘এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ষড়যন্তকারীরা আমাকে মেরে ফেলার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করে আসছে,
যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।’
তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে একজন সৈনিক গত ২৮/১১/২০২২ইং তারিখ নৌকার প্রতীক
নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে এলাকার একটি স্বার্থনিশি মহল হেনস্থা করার জন্য পরিকল্পিত ভাবে অপপ্রচার করে যাচ্ছে।
আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে সুষ্ট বিচারের জন্য জোর দাবি করছি।
উক্ত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ইউপি প্যানেল চেয়ারম্যান শামসুল আলম,১ ২ ও ৩ নং ওয়ার্ডেও মহিলা মেম্বার ময়না বেগম,
৪ ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার রোকিয়া বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দরা।
এলাকাবাসীরা বলেন, অত্র ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব একজন সহজ সরল মানুষ,
সে সব সময় এলাকার অসহায় মানুষের জন্য মনপ্রাণ দিয়ে সঠিক ভাবে দায়িত্ব পালন করে আসছে।
এলাকার একটি স্বার্থনিশি মহলের বিভিন্ন সময় অন্যায় দাবী দাওয়া বাস্তবায়ন না করায় ঐ গ্রুপটি
চেয়ারম্যানের বিরোদ্ধে ষড়যন্তমুলক ভাবে হয়রানী করছে। আমরা এ ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
বশরি আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি
আরও পড়ুন :
