শরীয়তপুরে ডিমের বাজারে বিশেষ অভিযান; দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুরগির ডিমের দাম তদারকির লক্ষ্যে শরীয়তপুর সদরে একাধিক দোকানে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, শরীয়তপুর জেলা।

এ সময় ডিম ক্রয়-বিক্রয়ের ক্যাশমেমো বা রসিদ না থাকাসহ কয়েকটি কারণে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।

রোববার (১৩ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী। 

বিজ্ঞপ্তিতে সংস্থাটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী জানিয়েছে,

‘ফার্মের মুরগীর ডিমের মূল্য নিয়ন্ত্রণে শরীয়তপুর জেলায় আজ বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে।’

এ সময়ে শরীয়তপুর সদর উপজেলার মনোহর ও আঙ্গারিয়া বাজারে পরিচালিত হওয়া এই অভিযানে পাইকারি ও খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

এ সময় ডিমের ক্রয়-বিক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক জরিমানা করা হয়েছে।

এর মধ্যে, মনোহর বাজার এলাকার মেসার্স দূরলতা ডিম স্টোরকে দশ হাজার টাকা এবং মেসার্স বেপারী স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি