শেরপুরের নকলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে (৪৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, শুক্রবার রাতে ভুক্তভোগীর দাদি বাদী হয়ে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
ঘটনা সূত্রে জানা যায়,
‘জীবিকার তাগিদে ভুক্তভোগীর মা-বাবা ঢাকায় শ্রমিকের কাজ করেন। এ জন্য সে তার দাদির কাছে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে।’
‘ভুক্তভোগী প্রায়ই নুরুল ইসলামের বাড়ির পাশ দিয়ে পারিবারিক কেনাকাটা করতে বাজারে আসা-যাওয়া করত।’
‘সে সুবাদে নুরুল ফুসলিয়ে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এতে একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।’
নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন উদ্দিন বলেন,
‘স্কুলছাত্রীর দাদির লিখিত অভিযোগ পেয়ে গত শুক্রবার রাতে থানায় মামলা রেকর্ড করা হয়।’
‘পরে অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
- ভক্তদের সাথে নিয়ে গিনেস বুকে বলিউড বাদশা’র রেকর্ড!
- হজ তথা ইবাদতে সেলফি তোলা ও ভিডিও করা ছোট শিরক
- পুনর্জীবিত হয়ে ফেরার আশায় স্ত্রীর লাশ খাটের নিচে ৬ দিন!
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮৯ জন হাসপাতালে, মৃত্যু দুইজনের
- সে প্রমাণ করুক যে তাকে গালিগালাজ করেছি : হিরো আলম
- কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম অনুষ্ঠিত হবে
- পিকআপ চাপায় ৬ ভাইয়ের মৃত্যুতে চালকের আমৃত্যু কারাদণ্ড
- চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল কমিটি নিয়ে গোলাগুলি; ককটেল বিস্ফোরণ
- ভারতকে টপকিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অস্ট্রেলিয়ার হাতে
- রূপগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে সেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যা
