সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুরের নরসিংহপুর থেকে চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ঘন কুয়াশার কারণে সাড়ে ছয় ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর আবারও চলাচল শুরু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকাল ৯টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। তবে রবিবার রাত আড়াইটার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, ঘন কুয়াশার কারণে রবিবার রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সোমবার সকাল ৯টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়।

Share this news as a Photo Card