সিলেটের বালাগঞ্জে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আতিকুর রহমান (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।
সোমবার (১২ জুন) রাতে বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান বালাগঞ্জ উপজেলার দেওয়াবজার ইউনিয়নের বনগাঁও গ্রামের এখলাছুর রহমানের ছেলে।
তিনি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটির সিএসই’র দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়,
‘আতিকুর রহমান সিলেটে থাকেন। সোমবার সকালে তিনি একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতার বিষয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন।’
‘এটা শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন। পরে বাড়ির সামনে মাদরাসার পাশে কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে।’
এ প্রসঙ্গে ওসি রমাপ্রসাদ চক্রবর্তী বলেন,
‘প্রতিবেশীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা দুইজনকে আটকও করেছি। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।’
আরও পড়ুন :
- ১১ জেলায় তাপপ্রবাহ
- ফের যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইমরান খান
- প্রায়ই মুড অফ হয় কোন ভিটামিন এর অভাবে?
- সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হলেন শামীম ওসমান
- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি
- দেশের যে ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- স্ত্রীর অধিকার পেতে যুবলীগ নেতার বাড়িতে নারীর অনশন
- রূপগঞ্জে কারখানায় বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
