পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে রিপন বিশ্বাস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় সোনার বাংলা হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন যশোরের চৌগাছার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন বিশ্বাস সাভারের আশুলিয়ায় বসবাস করেন। গত শুক্রবার তার ছোট স্ত্রী গঙ্গা রাণীকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন রিপন।
শনিবার (২১ এপ্রিল) রাতে পারিবারিক বিষয় নিয়ে তার বড় স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়। রাতে ঘুমিয়ে পড়েন তিনি।
সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান রিপনকে।
পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:
- বাংলাদেশি নাগরিকদের সুদান ভ্রমণে না যাওয়ার পরামর্শ
- বনানী কবরস্থানে স্বজনদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
- নভোযান কোম্পানি যানান ১২৬০ কোটি ডলার হাতছাড়া
- রাজশাহী থেকে শুরু হলো ঈদ পরবর্তী ট্রেন চলাচল
- শিশুর জুতা হারানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু
- শৌচাগার থেকে দগ্ধ যুবককে উদ্ধার; হাসপাতালে মৃত্যু
- ব্রয়লার এর চেয়ে উৎপাদন খরচ কমায় ’নেটিভ চিকেন’ পালন
- ৪৫-৬০ কি.মি. বেগে দেশের ২০ জেলায় ঝড়ের আভাস
- আজকেও তাপমাত্রা একই থাকতে পারে: আবহাওয়া অধিদপ্তর
- মানুষের মুখে হাসি ফুটানো বাবার কাছে শিখেছি: প্রধানমন্ত্রী

Comments are closed.